ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি  নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এহসানুর রহমান।

পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নিম্ন আদালতে জামিন আবেদন করা হলে এর আগে চার বার বিভিন্ন অজুহাতে পিছিয়ে দিয়েছেন নিম্ন আদালত। আগামী ৪ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। ওই দিন এ বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে গত ২০ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন সহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করেন। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

আপডেট টাইম : ১২:৩১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯