ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ হলেন আওরঙ্গজেব চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। তিনি এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ভাইস এডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন তিনি। এর আগে উপকূল রক্ষী বাহিনী-কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত ১ বছর ৬ মাসের জন্য আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিন আরেক প্রজ্ঞাপনে এডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানানো হয়।

আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমোডর কমান্ডিং চট্টগ্রাম, কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নৌসদরে নৌ-সচিব ও বিভিন্ন পরিদপ্তরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক, মেরিন একাডেমির কমান্ডেন্ট, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ হলেন আওরঙ্গজেব চৌধুরী

আপডেট টাইম : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯