ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাজারে দাম কমেছে সবজির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ৫ টাকা থেকে ৭ টাকা কমেছে। আজ শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা যায়, বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকায়। এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫ টাকা কমে ৫০ টাকা, টমেটো ৪০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, সিম ৩০ টাকা।

কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, আলু ৩০ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৩৫ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকা, মুলা ৩০ টাকা কেজি। ধনিয়াপাতা ১০ টাকা, কাচাকলা হালি ২৫ থেকে ৩০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৬০ থেকে ৫০ টাকা, এছাড়া কচুর ছড়া ৪০ টাকা, লেবু হালি ২৫ টাকা।

আগের সপ্তাহের মতো নতুন দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। এছাড়া পালন শাক ৫ থেকে ১৫ টাকা আটি, লাল ও সবুজ শাক ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে লাউ শাক পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। সরিষা শাক ৫ থেকে ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।

এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৪৫ টাকা, কক মুরগি ২২০ টাকা কেজি, পাকিস্তানি মুরগি ২৪০ টাকা কেজি। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

বাজারে দাম কমেছে সবজির

আপডেট টাইম : ০৪:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯