ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জনসমূহ সমুন্নত রাখার জন্য তার সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো পুনঃনির্বাচিত হওয়ার পর রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তার প্রথম কার্যদিবসে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের

শেখ হাসিনা বলেন, যদিও কোনো দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা। যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়।’

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, টেন্ডার ছিনতাইয়ের ঘটনা দেশে বারংবার ঘটেছে। কিন্তু আমরা দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে পেরেছি। প্রযুক্তির বদৌলতে এই সাফল্য এসেছে এবং এটা ডিজিটাল বাংলাদেশের একটা ভালো ফল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯