ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ অব্যাহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ৫ম দিনের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুরের কালশী ও শেওড়াপাড়া এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুর রোড ও মিরপুর-বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী পোশাক কারখানার মালিকরা বেতন দিচ্ছে না বলে অভিযোগ করছেন বিক্ষোভরত শ্রমিকরা। এছাড়া কাজের পরিবেশ নিয়েও তাদের অনেকে অভিযোগ রয়েছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই কালশী, শেওড়াপাড়ার মূল সড়কে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ফলে মিরপুর-বিমানবন্দর সড়ক বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

এ সময় মূল সড়ক থেকে কর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ অব্যাহত

আপডেট টাইম : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯