ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই মালয়েশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৪৫৭ বার

বাংলাদেশ থেকে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে আর ভিসা লাগবে না। একইভাবে মালয়েশিয়ার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসার প্রয়োজন হবে না।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত এ সংক্রান্ত চুক্তিটি বৃহস্পতিবার কার্যকর হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর পর্যন্ত দু’দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ৩০ দিনের জন্য ভিসা ছাড়া উভয় দেশে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে দু’দেশের বিমানবন্দরে বিশেষ ট্রাভেল পাস দেওয়া হবে।
গত ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তির অংশ হিসেবে দু’দেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন অ্যারাইভাল ট্রাভেল পাসের মাধ্যমে চলাচলেরও চুক্তি হয়। সেই চুক্তিই বৃহস্পতিবার কার্যকর হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই মালয়েশিয়া

আপডেট টাইম : ০৪:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫