ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

খালেদা জিয়ার জামিন শুনানি আদালত আবারও পিছিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহরপুরে নৈশকোচে পেট্টোল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আদালত আবারও পিছিয়েছে।

আজ সোমবার (৭ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলার চার্জ গঠন ও পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।

তিনি বলেন, ‘আটজন হত্যা মামলায় আজ ৭ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষের চার্জগঠন করা এবং আসামি পক্ষের একটি জামিন শুনানির আবেদন ছিল।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদা জিয়ার জামিন শুনানি আদালত আবারও পিছিয়েছে

আপডেট টাইম : ০৫:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯