ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাজারে বেড়েছে মাছ ও সবজির দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারগুলো নতুন সবজিতে ভরপুর থাকলেও দামে বাড়তি। মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দল ও নতুন আলুর দাম বেশি। কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম অপরিবর্তিত। ফলে শীতে নতুন সবজিতে বাজার ভরপুর থাকলেও অস্বস্তি প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। আজ শুক্রবার নগরের বহদ্দারহাট কাঁচাবাজার ও চকবাজার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা এবং কিছু কিছু মাছের দাম বেড়েছে প্রতি কেজিতে ১০০ থেকে ২৫০ টাকা।

বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, প্রতি কেজি বেগুন ৩০ থেকে ৩৫ টাকায়, লাউ ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, আলু ২৮ থেকে ৩০ টাকা, ঢেঁড়শ ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকা, তিত করলা ৫০ টাকা, টমেটো ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়, প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, রুপচাঁদা মাছ ৮০০ থেকে ৯০০ টাকা, কাতাল মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, নাইলেটিকা মাছ ১৪০ থেকে ১৮০ টাকা।

প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৪০ টাকা থেকে ৬০০ টাকায়।

চকবাজারে সবজি বিক্রেতা আবদুর রহমান বলেন, ‘সবজির সরবরাহ কিছুটা কম। গত এক সপ্তাহ তেমন কোনো সবজি আসেনি। অল্প অল্প এসেছে। এ কারনে দাম কিছুটা বেড়েছে।’

এদিকে বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৯৬ থেকে ১০৮ টাকা, চিনি ৫০ থেকে ৫৫ টাকা, পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৯০ থেকে ৯৫ টাকা। প্রতি কেজি পাইজার চাল ৫৪ থেকে ৫৬ টাকা, মিনিকেট চাল ৪৮ থেকে ৫০ টাকা, উৎসব চাল ৪৪ থেকে ৪৫ টাকা, পোলাও চাল (চিনিগুঁড়া) ৯০ থেকে ১০৫ টাকা, কাটারিভোগ চাল ৬৫ থেকে ৭০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

বাজারে বেড়েছে মাছ ও সবজির দাম

আপডেট টাইম : ০৫:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯