হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটাররা সেনাবাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের সময় সেনাবাহিনী দেশে শান্তি-শৃঙ্খলা বজায়ের জন্য নিরলসভাবে কাজ করেছেন এবং তারা জনগণের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর সংলগ্ন জলসিঁড়ি আবাসন প্রকল্পের ভেতরে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধনকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এসব কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ‘আদমজী পাবলিক স্কুল ও কলেজ’ জলসিঁড়ি, জলসিঁড়ি পৃষ্ঠা ১৯ কলাম ২ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ জলসিঁড়ি।
সেনাপ্রধান আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাথমিক ধাপের নির্মাণকাজ ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যের সন্তানদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও পড়া লেখার সুযোগ পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ঢাকা সেনানিবাস এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
Reporter Name 
























