ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে তার অবদানের কথা চিরকাল স্মরণ করবে। রাষ্ট্রপতি হামিদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থতার কারণে তিনি গতকাল শপথ নিতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক প্রকাশ

আপডেট টাইম : ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯