ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তিনি সংসদ নেতা নির্বাচিত হন।

আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথগ্রহণ শেষে দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সংসদ নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবে সমর্থন করেন আওয়ামী লীগের পরিষদের সদস্য আমির হোসেন আমু।

এরপর সভায় উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচন করেন।

সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৪:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯