ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল শপথ নিতে পারেন সংসদ সদস্যরা: ইসি সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার শপথ নিতে পারেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। এ বিষয়ে প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হওয়ার কথা রয়েছে।’

এর আগে, মঙ্গলবার রাতে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয় পায়। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৯টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে ৫টি। নির্বাচনে এককভাবে ২০টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদে তারাই বিরোধী দল হতে যাচ্ছে।

বিএনপি জোটের সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন বলে জানা গেছে। এরইমধ্যে তারা ভোটের ফল প্রত্যাখ্যান করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামীকাল শপথ নিতে পারেন সংসদ সদস্যরা: ইসি সচিব

আপডেট টাইম : ০৩:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯