ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি সংবাদকর্মী ও পর্যবেক্ষকদের উদ্দেশে সংবাদ সম্মেলন করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন তিনি। আজ সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা, চতুর্থবারের মতো যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় আছেন, শেখ হাসিনা যেসব বিদেশি সংবাদকর্মী ও পর্যবেক্ষক এসেছেন, তাদের উদ্দেশে সংবাদ সম্মেলন করবেন। তাদের শুভেচ্ছা জানাবেন।’

এ সময় টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি অভিনন্দন জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণপর্ব শেষে প্রতিদ্বন্দ্বী জোট ও দলগুলোকে বহু পেছনে ফেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

ফল অনুসারে দেশব্যাপী ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৭টিতেই মহাজোট জয়ী হয়। বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট পায় ছয়টি আসন। এ ছাড়া সিলেট-২ আসনে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মুকাব্বির খান। মহাজোটের বাইরে বরিশাল-৩ আসনে জয়ী হন জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন আরো তিনজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৩:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮