ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জনগণ নিশ্চিন্তে অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটকেন্দ্র গুলোর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও সেনাবাহিনী সমন্বিত ভাবে কাজ করছে।

আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, আমরা সব জায়গায় খবর নিয়েছি। চট্টগ্রামের একটি কেন্দ্রে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ময়মনসিংহের একটি কেন্দ্রে অস্ত্র লুট হয়েছে। ভৈরবের একটি কেন্দ্রে হামলা হয়েছে। নোয়াখালীর ২টি কেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা হয়েছে। একটি কেন্দ্রের ব্যালেট পেপার ছিনতাই হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এসব ঘটনা ছাড়া সবখানেই শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

আইজিপি বলেন, পুলিশ কোনো পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেনি। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ারও অভিযোগ নেই। এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। কিন্তু যেসব এজেন্ট কেন্দ্রে আসেননি তাদের খুঁজে বের করার দায়িত্ব পুলিশের নয়।

তিনি বলেন, এবার খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। ফলাফল ঘোষণার সময়ও পুলিশের সজাগ দৃষ্টি থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

আগের রাতে ব্যালেট বক্স ভরে রাখা হয়েছে, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এখনও এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

আইজিপি অনুরোধ জানিয়ে বলেন, গুজব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনোকিছু আপলোড হলেই বিশ্বাস করবেন না, সবকিছু যাচাই-বাছাই করে নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে : আইজিপি

আপডেট টাইম : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮