ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ জন। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। দেশটির সুন্দা প্রণালীর পার্শ্ববর্তী সৈকতে শনিবার রাতে ভয়াবহ এই সুনামি আঘাত হানে।

কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই সুনামি উপকূলে আঘাত হানে। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা অতিসত্ত্বরই ওই এলাকায় আরেকটি সুনামির আশঙ্কা করছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, এখনো ১৫০ জন মানুষ নিখোঁজ রয়েছে।

দেশটির সরকারি সূত্রগুলো ধারণা করছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্লুৎপাতের কারণে সমুদ্রের তলদেশে ভূমিধ্বস থেকে এই সুনামির সৃষ্টি হতে পারে। সুন্দা প্রণালী জাভা ও সুমাত্রা আলাদা করেছে। এই প্রণালীর দ্বারা ভারত মহাসাগরের সঙ্গে জাভা সাগর যুক্ত হয়েছে।

জাভা দ্বীপের ওই অঞ্চলে বিদেশি অনেক পর্যটক ভ্রমণ করেন। জাভার পেরডেগল্যান্ড জেলা পর্যটনের জন্য সবচেয়ে জনপ্রিয়। ওই জেলায়ই ন্যাশনাল পার্ক ও সমুদ্র সৈকতে প্রচুর সংখ্যক পর্যটক ভ্রমণ করেন। এই জেলায়ই সর্বোচ্চ ১৬৪ জন মারা গেছেন বলে বিবিসি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯ জন

আপডেট টাইম : ০৩:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮