ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ রবিবার রংপুর সফরে যাচ্ছেন।

রংপুর সফরকালে তিনি জেলার দু’টি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এছাড়া তিনি দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮