হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন (৩০ ডিসেম্বর, রোববার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সব নির্বাচনী এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
Reporter Name 
























