ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
  • ৩৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টে যাবেন।

আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানের অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২ টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ‘আগামী ১৮ ডিসেম্বর বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনা সভায় রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।

এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠানের দিন দুপুর ১২টা থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স অনুষ্ঠানস্থল এবং তৎসংলগ্ন এলাকার দায়িত্বভার গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৩:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮