হাওর বার্তা ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে পীরগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার ভোরে তার নির্বাচনী এলাকা পীরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদনের পর এক মিনিট নিরবতা পালন করেন তিনি।
জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।
Reporter Name 
























