ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ হয়েছে। এর প্রভাবে এখন সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরদিকে এগিয়ে ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘণীভূত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর বলছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও এতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গভীর নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে

আপডেট টাইম : ১১:৫৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮