ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জন শ্রমিক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে অজ্ঞাত যানবাহনের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার বেলতলীর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-খালেক (২৮) ও জাকির (২৭)। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সদর উপজেলার চুরখাই এলাকা থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে পায়ে হেঁটে বেলতলী জামতলার দিকে ধান কাটার জন্য আসছিল দুই শ্রমিক। এ সময় অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক।

কুয়াশার কারণে স্থানীয়রা ঘাতক যানবাহনটি শনাক্ত করতে পারেননি। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই মোস্তাফিজুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জন শ্রমিক নিহত

আপডেট টাইম : ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮