ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনোক্র্যাটদের ৪ দফতর বণ্টন করলেন শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ চারজন টেকনোক্র্যাট মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর তাদের দপ্তরগুলো পুনরায় বণ্টন করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরো দুই মন্ত্রীকে সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন দায়িত্বে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ ক ম মোজাম্মেল হককে। এর আগে, গত রোববার (৯ ডিসেম্বর) রাতে চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন চার টেকনোক্র্যাট মন্ত্রী।

ওই চার চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন—বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনোক্র্যাটদের ৪ দফতর বণ্টন করলেন শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮