ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। বুধবার তার কার্যালয়ে ইতালির বিদায়ী রাষ্ট্রদূত মারিও পালমা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র ও বৈষম্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।

মারিও পালমা বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এদেশে কর্মজীবনে অনেক সুখকর দিক বাংলাদেশের কথা স্মরণে করিয়ে দেবে। এসময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। -খবর বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে: স্পিকার

আপডেট টাইম : ০৩:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮