ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় ৫ নারী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • ৫৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জের দুটি বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পাঁচ নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন যাত্রী।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার জানান, আজ ২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী সুমি আখতার আয়েশা (৩৫)।

কড্ডার মোড় ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। বাস থেকে চার নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করে ২০ জনকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় ৫ নারী নিহত

আপডেট টাইম : ০৬:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮