ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা: ইসি সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শেষ দিন বুধবার পর্যন্ত সারা দেশে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা বিভাগে ৭০৮টি, চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি, রংপুর বিভাগে ৩৬১টি, রাজশাহী বিভাগে ৩৫৩টি, খুলনা বিভাগে ৩৫১টি, ময়মসিংহ বিভাগে ২৩৬টি, বরিশাল বিভাগে ১৮২টি ও সিলেট বিভাগে ১৭৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে কুমিল্লা-৩ আসনে, ২৯টি। এরপর ঢাকা-১৭ আসনে ২৭টি ও ঢাকা-৮ আসনে ২২টি মনোনয়নপত্র জমা পড়েছে। সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে মাগুরা-২, সাতক্ষীরা-৩, মাদারীপুর-৩ ও চট্টগ্রাম-৬ আসনে। এসব আসনে চারটি করে মনোনয়ন জমা পড়েছে। এ ছাড়া সারাদেশ থেকে অনলাইনে ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

ইসি সচিব বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেন সারাদেশ থেকে ৩৯ জন। এরমধ্যে ২৩টি সঠিকভাবে পূরণ হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা: ইসি সচিব

আপডেট টাইম : ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮