ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ বছর ভোটে থাকছে গ্রাম পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের নির্বাচনে প্রথমবারের মত গ্রাম পুলিশ ব্যবহার করার সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এ বছর আমরা নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। সেটি হল এ বছর থেকে গ্রাম পুলিশকে নির্বাচনী কাজে ব্যবহার করব।

দফাদার ও মহলদার মিলে সারা দেশে গ্রাম পুলিশের সংখ্যা প্রায় ৪৬ হাজার। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা তফসিল ঘোষণার সময় বলেছেন, প্রত্যেক নির্বাচনী এলাকায় নির্বাহী এবং বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী থেকে ৬ লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে। তাদের মধ্যে থাকবে পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর ইসির আইন শৃঙ্খলা বিষয়ক সভায় নিরাপত্তা সদস্য মোতায়েন, কোথায় কখন কত দিন তারা মাঠে থাকবেন- তা চূড়ান্ত করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। আজ বুধবার বলা ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এ বছর ভোটে থাকছে গ্রাম পুলিশ

আপডেট টাইম : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮