ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র জমা দেয়ার সময় শোডাউন করলে ব্যবস্থা: ইসি সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শোডাউন বা সভা সমাবেশ করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় মন্ত্রী ও এমপিদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে। কোনো প্রার্থী ৫ থেকে ৭ জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

ইসি সচিব আরো বলেন, দলীয় প্রধান ছাড়া নির্বাচনী কাজে কেউ হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচনী কাজে যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবে। তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না।

আগাম প্রচারণার বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে সচিব বলেন, ‘রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় কোন প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনও ধরনের শোডাউন করতে পারবেন না।

ইতোমধ্যে মনোনয়মপত্র জমা দেয়ার আগে কোন কোন স্থানে এধরনের শোডাউনের তথ্য আামরা পেয়েছি। আমরা রির্টানিং অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।’

রির্টানিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা নেই উল্লেখ করে হেলালুদ্দীন আহমেদ বলেন, জনপ্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়ে জানানো হয়েছে, তারা যেন কেউ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ না করেন। রিটার্নিং কর্মকর্তারাও যেনো কারও ব্রিফে অংশ না নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মনোনয়নপত্র জমা দেয়ার সময় শোডাউন করলে ব্যবস্থা: ইসি সচিব

আপডেট টাইম : ১০:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮