ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের উপ-পরিদর্শক এসআই ওবায়দুর রহমান গুলিবিদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে ট্রাফিক বক্স থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমানকে (৩৪) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

এসআই ওবায়দুর পল্টনের ফুলবাড়ীয়ার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, কয়েকজন পুলিশ সদস্য দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওবায়দুর রহমানকে ঢামেকে নিয়ে আসেন। এক্সরে করা হলে বিস্তারিত জানা যাবে।

ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাংবাদিককে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তার পায়ে গুলির চিহ্ন দেখেছি। তবে কী কারণে এ ঘটনা ঘটল তা জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশের উপ-পরিদর্শক এসআই ওবায়দুর রহমান গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৪:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮