ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর সপ্তম স্প্যান বসছে ডিসেম্বরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিসেম্বরে বসছে পদ্মা সেতুর সপ্তম স্প্যান। জাজিরা প্রান্তে ৩৬-৩৭ নম্বর খুঁটির ওপর এ স্প্যান বসানো হবে। সেজন্য স্প্যানটি প্রস্তুত করা হচ্ছে। মাওয়া কুমারভোগ ওয়ার্কশপে স্প্যানটির চূড়ান্ত কাজ চলছে। ৩৬-৩৭ নম্বর খুঁটিতে চলছে ফিনিসিংয়ের কাজ। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এ পর্যন্ত ৬টি স্প্যান বসানো হয়েছে।

এদিকে সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৪০টি খুঁটির ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে। শুধু ৬ ও ৭ নম্বর খুঁটির ডিজাইন এখনও চূড়ান্ত হয়নি। নভেম্বরের শেষের দিকে এ খুঁটির ডিজাইন কর্তৃপক্ষের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। মোট ২৬২টি পাইলের মধ্যে নদীতে এ পর্যন্ত ১৮৫টি পাইল স্থাপন করা হয়েছে। মূল সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩১টি খুঁটির কাজ চলমান রয়েছে। যার ১৪টি খুঁটি সম্পূর্ণ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুর সপ্তম স্প্যান বসছে ডিসেম্বরে

আপডেট টাইম : ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮