ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ আমাদের কথা মান্য করছে : সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,লেভেল প্লেয়িং ফিল্ড আছে। পুলিশ আমাদের কথা মান্য করছে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেপ্তার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে। পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী কাজ করছে।

শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মেজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নূরুল হুদা বলেন, সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায়। সেটাই প্রতিফলিত হয়।

তিনি বলেন, ম্যাজিস্ট্রেটদের অনুষ্ঠান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি। গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানের প্রথম অংশে থাকতে দিলে ভালো হতো। আগামীকালও একই ধরণের বৈঠক আছে। সেখানে গণমাধ্যম কর্মীরা থাকবে।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। বাছাই ০২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ০৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশ আমাদের কথা মান্য করছে : সিইসি

আপডেট টাইম : ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮