ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে কত কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কতটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত দুয়েক দিনের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গতকাল শুক্রবার আগারগাঁওয়ে ইটিআই ভবনে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। অথবা কয়েকটি আসনের কিছুসংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে। এই দুটো জিনিস শনিবারের সভায় ঠিক হবে।’

গত অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি নুরুল হুদা শহরাঞ্চলে অল্প কিছু এলাকায় ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের কথা বলেছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান জানালেও বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এর ঘোর বিরোধিতা করে আসছে। আপত্তি না শুনে নির্বাচনে ইভিএম ব্যবহার করলে মামলা করারও হুমকি দিয়ে রেখেছে তারা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘যারা মামলা করবে, এটা তাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সীমিত আকারে ব্যবহার করব। এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।’

এর আগে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনে নুরুল হুদা বলেন, ‘ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেওয়ার যে ঝামেলা, সেটি দূর করতে হবে। ইভিএমের মাধ্যমে সেটা করা যেতে পারে। ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নিবাচনে ইভিএম ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। সেটা আমরা ব্যবহার করব।’

নুরুল হুদা বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তাদের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো দেখতে হবে। আগে এটি ছিল না, এখন সেটা করতে হবে। তাদের প্রশ্ন শুনে ধৈর্য ধরে উত্তর দিতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনে কত কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার হবে

আপডেট টাইম : ১০:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮