ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী এগিয়ে আসবে: সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের যে কোনো প্রয়োজন-সংকটে দেশপ্রেমিক সেনাবাহিনী এগিয়ে আসবে এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা বাহিনীর সদস্যদের সংবর্ধনা এবং পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশ-বিদেশে নিষ্ঠার সঙ্গে কাজ করে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও শোক জানান সেনাপ্রধান।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের জন্য বড় ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রথমবারের মতো শান্তিকালীন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ তুলে দেন সেনাবাহিনীপ্রধান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী এগিয়ে আসবে: সেনাপ্রধান

আপডেট টাইম : ০৩:৪৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮