ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্ম কমিশনের পিএসসি নামে ভুয়া ও জাল চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নামে ভুয়া ও জাল চিঠি ইস্যু করা হয়েছে। ওই চিঠিতে সরকারি সকল শূন্য পদের নিয়োগ স্থগিত রাখার কথা বলা হয়েছে। নির্বাচন উপলক্ষে ষড়যন্ত্রমূলকভাবে নিয়োগ স্থগিত রাখা সংক্রান্ত জাল এই চিঠি ইস্যু করেছে সরকারবিরোধী এক সংঘবদ্ধ চক্র। পিএসসি সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসির নামে জাল চিঠি

পিএসসির উপ-সচিব সুব্রত কুমার দে স্বাক্ষরিত জাল চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘সকল মন্ত্রণালয়, অধিদপ্তরের অধীন শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচনের তফসিল ঘোষণার কারণে স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক প্রেরিত প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে, প্রাপ্ত কাগজপত্র ও তথ্যাবলীর ভিত্তিতে সকল বিভাগের নিয়োগ স্থগিত করা হলো। উক্ত নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর থেকে নিয়োগ দেয়ার জন্য বলা হয়।’

পিএসসি বলছে, প্রকৃতপক্ষে কমিশন এ ধরণের কোনো চিঠি ইস্যু করেনি। কিন্তু একটি চক্র পিএসসির নাম ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে এই ভুয়া চিঠি ইস্যু করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্ম কমিশনের পিএসসি নামে ভুয়া ও জাল চিঠি

আপডেট টাইম : ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮