ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন সেনাবাহিনীর প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান।

এর আগে দুপুর ১২টার দিকে বঙ্গভবনে যান তিনবাহিনীর প্রধানরা। রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন বাহিনীর কৌশলগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিন বাহিনী প্রধানরা এ সময় নিজ নিজ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন সেনাবাহিনীর প্রধান

আপডেট টাইম : ০৪:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮