ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

অভিনেত্রী শিখা জোশির আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
  • ৮৮৫ বার

‘বিএ পাস’ খ্যাত অভিনেত্রী শিখা জোশি আত্মহত্যা করেছেন। ১৬ই মে সন্ধ্যায় নিজ বাসায় তিনি গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। এক মেয়ে বন্ধুসহ মুম্বইর ভারসোভার এই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে থাকতেন শিখা। ১৬ই মে হঠাৎ করেই ওয়াশরুমে যান শিখা। দীর্ঘ সময় পরও সেখান থেকে বের হচ্ছিলেন না তিনি। পরবর্তীতে তার বন্ধু ওয়াশরুমের দরজায় কয়েক দফা নক করার পর নিজেই সেটি খোলেন শিখা। কিন্তু এ সময় তার গলা দিয়ে তীব্রবেগে রক্ত ঝরছিল। সঙ্গে সঙ্গে তাকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিখাকে মৃত ঘোষণা করেন। তবে শিখার আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি এখন তদন্ত করছে। তবে আত্মহত্যার আগে কোন চিঠি কিংবা চিরকুট রেখে যাননি শিখা। ২০১৩ সালে প্রাপ্তবয়স্ক ছবি ‘বিএ পাস’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এর বাইরে ছোট পর্দায়ও বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে উল্লেখযোগ্য কোন কাজ না করতে পারায় সব সময় হতাশায় ভুগতেন ৪০ বছর বয়সী শিখা জোশি। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

অভিনেত্রী শিখা জোশির আত্মহত্যা

আপডেট টাইম : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫