ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মহিলা দাবায় লিজাই চ্যাম্পিয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫
  • ৪৪৮ বার

বাংলাদেশ দাবা ফেডারেনের আয়োজনে এবং ইভিকা চেস স্কুল ঢাকার পৃষ্ঠপোষকতায় ইভিকা ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডের খেলা শেষে এক রাউন্ড আগেই গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। লিজা ১০ খেলায় পূর্ণ ১০ পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই জাতীয় মহিলা দাবার শিরোপা অক্ষুন্ন রাখতে সক্ষম হন। জাতীয় মহিলা দাবায় এটা লিজার চতুর্থ বারের মতো শিরোপা জয়। এর আগে তিনি ২০০৫,২০১০ ও ২০১৪ সনে জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন। রোববার দাবা কক্ষে অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় লিজা নিজ দলের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন। লিজা সাদা ঘুঁটি নিয়ে কুইন পন ওপেনিংয়ের অনিয়মিত ধারায় খেলেন। ১৭ চালে লিজা একচেঞ্জ আপ হয়ে নিজের অবস্থান ভাল করেন নেন। ৩৩ চালে ইভাকে তিন চালে মাত করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন তবে ইভার ভুলের কারণে ৫২ চালে তাকে মাত করে জয়ী হন। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন আজ সামিহা শারমীন সিম্মীর সাথে খেলছেন। শিরিন ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এ রাউন্ডে বরিশালের আফরিন জাহান মুনিয়ার সাথে খেলছেন। খেলা দু’টি চলছিল। দশম রাউন্ডের অন্যান্য খেলায় নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজমের মহিলা ফিদে মাস্টার নারায়ণগঞ্জের মোসাম্মৎ ঝর্না বেগমের সাথে ড্র করেন। ঞ্জের ফাতেমা-তুজ-জোহরা শ্রাবনী ও বাংলাদেশ নৌবাহিনীর জোহরাতুল জান্নাত জিসাকে পরাজিত করেন ও বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া খন্দকার তানজিনা আক্তার তানির বিরুদ্ধে ওয়াক-ওভার পান। আগামীকাল সোমবার বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে একাদশ বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহিলা দাবায় লিজাই চ্যাম্পিয়ন

আপডেট টাইম : ১১:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫