ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা একাডেমি পরিচালিত বিশিষ্ট ব্যক্তিদের নামে চারটি পুরস্কার ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা একাডেমি পরিচালিত বিশিষ্ট ব্যক্তিদের নামে চারটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই চারটি পুরস্কার হচ্ছে, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০১৮, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৮ এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০১৮। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮-এ ভূষিত হয়েছেন কবি মুহম্মদ নূরুল হুদা। সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন কবি আবিদ আজাদ (মরণোত্তর) এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০১৮-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হায়াত্ মামুদ।

৮ ডিসেম্বর ২০১৮ শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ চারটি পুরস্কার দেয়া হবে বলে বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমি পরিচালিত বিশিষ্ট ব্যক্তিদের নামে চারটি পুরস্কার ঘোষণা

আপডেট টাইম : ০৩:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮