ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

নির্বাচনী পোস্টার সরাতে আজ থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ টিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন জাতীয় একাদশ নির্বাচনকে ঘিরে পাড়া-মহল্লা সরগরম হয়ে উঠেছে। বিলবোর্ড থেকে আরম্ভ করে ব্যানার, পোস্টার ফেস্টুন প্রচারণায় ছেয়ে গেছে সারাদেশে। তবে এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারণার এসব ব্যবহারের সময় শেষ।

আজ সোমবার (১৯ নভেম্বর) থেকে এ ধরণের প্রচারণা বন্ধ করতে মাঠে নামবে ভ্রাম্যমাণ টিম। কোথাও কোন ধরনের নির্বাচনী প্রচারণামূলক বিলবোর্ড, ব্যানার ইত্যাদি দেখা গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ইসি সূত্রে জানা যায়। এ ধরণের তদারকির জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছয়টি ভ্রাম্যমাণ টিম মাঠে নামছে। নগরীর বিভিন্ন স্থানে টিমগুলো অভিযান চালাবে।

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে পোস্টার অপসারণের আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৯ নভেম্বর) থেকে ছয়টি টিম সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করবে।

টিমে থাকছেন সাত জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ ব্যাপারে জানান, ইসির নির্দেশনার পরে আমরা নির্বাচনী পোস্টার অপসারণ করছি। তবে সোমবার থেকে আমরা অ্যাকশনে যাব। পোস্টার না সরালেই আইনানুগ ব্যবস্থা। নির্বাচনী পোস্টার সাঁটানো দেখলেই সঙ্গে সঙ্গে জেল জরিমানা করবো।

আমরা পোস্টার দেখলেই বুঝতে পারবো এটা কত দিন আগে লাগানো হয়েছে, সেই মোতাবেক ব্যবস্থা। ছয়টি টিমে ভাগ হয়ে ডিএনসিসি এলাকায় আমরা অভিযান পরিচালনা করবো। ডিএনসিসি সূত্র জানায়, রোববার (১১ নভেম্বর) থেকে পাঁচ দিনে ১ লাখ ৮৭ হাজার ৫শ’টি নির্বাচনী পোস্টার অপসারণ করা হয়েছে। ৯০ শতাংশ পোস্টারই নির্বাচন সংক্রান্ত ব্যক্তিগত পোস্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নির্বাচনী পোস্টার সরাতে আজ থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ টিম

আপডেট টাইম : ১২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮