ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

প্রশাসন ও পুলিশে বিভাগে রদবদল করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসন ও পুলিশ বিভাগে রদবদল করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহেই এ বিষয়ে ইসির আদেশ জারি হতে পারে। বদলির তালিকায় বিভাগীয় কমিশনার ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের নাম রয়েছে বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।

ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, কিছু বদলির আদেশ আসছে। পুলিশে কিছু পরিবর্তন আসবে। এ বিষয়ে শিগগিরই জানতে পারবেন।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন সামনে রেখে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনতে চায় কমিশন। প্রাথমিক পর্যায়ে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। কমিশনারদের অনুমোদনের জন্য এ বিষয়ে একটি ফাইল উত্থাপন করা হয়েছে। অনুমোদন পেলে দু-একদিনের মধ্যেই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে। ওই আদেশেই প্রশাসনে রদবদলের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে। দ্বিতীয় ধাপে আরও কিছু পরিবর্তন আসতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, রদবদলের তালিকায় একাধিক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এছাড়া পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার নামও রয়েছে রদবদলের তালিকায়।

উল্লেখ্য, নির্বাচনরে তফসিল ঘোষণার পরে আইন অনুযায়ী প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়।

গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বদলি বা ছুটি না দেওয়ার নির্দেশ দেয় ইসি।

চিঠিতে বলা হয়, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, নির্বাচনের কাজে সহায়তা দেওয়া সব নির্বাহী বিভাগের কর্তব্য। কোনো কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পাওয়ার পরে অব্যাহতি না দেওয়া পর্যন্ত চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবেন। নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করার বিধান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

প্রশাসন ও পুলিশে বিভাগে রদবদল করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি

আপডেট টাইম : ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮