ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ ঢাকা আসছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৩৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ ঢাকা আসছেন যোগদানের উদ্দেশ্যে। তিনি বাংলাদেশে মার্সিয়া ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন। আজ রোববার বিকেলে মিলার ঢাকায় পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণ করেন মিলার। পররাষ্ট্র দপ্তরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, ঢাকায় নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ও মার্শা বার্নিকাট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে অভিনন্দন জানান ও তার সফলতা প্রত্যাশা করেন।

বাংলাদেশের আগে আফ্রিকার দেশ বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিলার। তিনি ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ ঢাকা আসছেন

আপডেট টাইম : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮