ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশকে মাদকমুক্ত করা হবে : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৪৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কক্সবাজারসহ পুরো দেশকে মাদকমুক্ত করা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। মাদকের প্রবেশ মুখ দেশের সীমান্ত জেলা কক্সবাজারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নিয়ে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। রবিবার বেলা ১২ টায় কক্সবাজারের চকরিয়া থানা, উখিয়া সার্কেল ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের নব-নির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ছাড়াও বৈধ অস্ত্র বেআইনীভাবে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে আইজিপি জাবেদ পাটোয়ারী চকরিয়া থানায় পৌছলে থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাকে অভিবাদন জানান। পরে আইজিপি এক সাথে থানা, সার্কেল ও তদন্ত কেন্দ্রের তিনটি নব-নির্মিত ভবন উদ্বোধন করে ফিতা কেটে চকরিয়া থানার নতুন ভবন পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারাদেশকে মাদকমুক্ত করা হবে : আইজিপি

আপডেট টাইম : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮