ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে পরীক্ষায় বসছে ৩১ লাখ শিক্ষার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর সাত হাজার ৪১০টি কেন্দ্রে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেবে।

জানা গেছে, এ বছর প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষায় অংশ নেবে। এবার ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি দুই লাখ ১৯ হাজার ৭৮৬ জন। তিন হাজার ২৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে, তারা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। বাংলাদেশের বাইরে বিদেশের ১২টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে। দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

গত বছর ২৮ লাখ চার হাজার ৫০৯ জন খুদে শিক্ষার্থী প্রাথমিক সমাপনী এবং দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন ইবতেদায়ি পরীক্ষায় বসেছিল। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়িতে এই পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।

প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে। আগে এই পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

প্রাথমিক সমাপনীর সূচি

১৮ নভেম্বর : ইংরেজি
১৯ নভেম্বর : বাংলা
২০ নভেম্বর : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২২ নভেম্বর : প্রাথমিক বিজ্ঞান
২৫ নভেম্বর : গণিত এবং
২৬ নভেম্বর : ধর্ম ও নৈতিক শিক্ষা।

ইবতেদায়ি সমাপনীর সূচি

১৮ নভেম্বর : ইংরেজি
১৯ নভেম্বর : বাংলা
২০ নভেম্বর : বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান
২২ নভেম্বর : আরবি
২৫ নভেম্বর : গণিত এবং
২৬ নভেম্বর : কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকে পরীক্ষায় বসছে ৩১ লাখ শিক্ষার্থী

আপডেট টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮