ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিইউপির আইটি ফেস্টে সেবামূলক অ্যাপসের পসরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
  • ৪২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজেদের তৈরি করা নানান অ্যাপস নিয়ে হাজির এক ঝাঁক শিক্ষার্থী। তাদের কেউ কেউ অ্যাপসে তুলে এনেছেন এমন কিছু বিষয় যা সহজ করে দিতে পারে মানুষের জীবনযাত্রা। এর মধ্যে রয়েছে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও প্রতিষ্ঠানে অর্থ দান করার অ্যাপস। রয়েছে গাড়ি পার্কিং, রক্ত দান, কৃষিসেবা বিষয়ক সুযোগ সুবিধা সম্বলিত অ্যাপস। আর সেসবে নিজেদের সৃজনীশক্তি জানান দিলেন তরুণ শিক্ষার্থীরা।  

এমন ২৩টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আইটি ফেস্টিভেল। বিইউপির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনলজির ইনফোটেক ক্লাব প্রথমবারের মতো এ আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার ছিল ঢাকা টাইমস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), ঢাকা কলেজ ও বিইউপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ডোনেশন বিষয়ক অ্যাপস তৈরি করে এনেছিলেন ফারহাত লামিয়া ও তার দলের সদস্যরা। তিনি সাংবাদিককে বলেন, ‘কেউ যদি মসজিদ-মাদ্রাসা ও প্রতিষ্ঠানে অর্থ দান করতে চান তাহলে অ্যাপসের মাধ্যমে সহজেই দান করতে পারবেন। কাউকে কষ্ট করে দানবাক্সে গিয়ে টাকা দিতে হবে না। এ অ্যাপস ডেভেলপ করে এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডোনেশন করার ব্যবস্থায় করা যাবে। আপতত এতে বিকাশ, রকেটের মতো বিভিন্ন ওয়ালেট ব্যবহারের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

আরেকদল এসেছেন দেশের ট্রাফিক সমস্যার সমাধানে রিয়েল টাইম অ্যাপস নিয়ে। এ অ্যাপস ব্যবহারের মাধ্যমে একজন সহজেই জানতে পারবেন কোথায় কোথায় গাড়ি পার্কিং জায়গা খালি রয়েছে। সিকিউরিটি ধাপ পার হয়ে যে কেউ পার্কিংয়ের জায়গা কনফার্ম করতে পারবেন। বিভিন্ন বাসা-বাড়ির ফাঁকা পাকির্ং যেন সড়কে থাকা গাড়ির চালকও অনুরোধ পাঠিয়ে ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা করতে কাজ করছেন তারা। আবার কারো যদি ইমার্জেন্সি পাকির্ং প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি একটি রিকুয়েস্ট পাঠাতে পারবেন। কেউ ইচ্ছে করলে রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করে নিজের পার্কিং স্লটটি ছেড়ে দিতে পারবেন।

            সাত সেকেন্ডে রুবিক্স কিউব সমাধান করে বিজয়ী অর্ণব বনিক

ফেস্টিভেলে প্রতিযোগিতার মধ্যে একটি ছিলো ‘আইটি বিজনেস আইডিয়া’। প্রযুক্তির সমন্বয়ে মানুষ ও পরিবেশের সমস্যা দূর করা ছিলো যার লক্ষ্য। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে টিম গো পারসেল, প্রথম রানার্সআপ ‘টিম দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড’ ও দ্বিতীয় রানার্সআপ ‘পায়োনিয়ার আলফা’।

আর কৃষি, ভ্রমণ, শিক্ষা স্বাস্থ্য বিষয়ক সমস্যা সমাধানে আট ঘণ্টা সময় দেয়া হয় একদল শিক্ষার্থীদের। তারা সমস্যার সমাধানে নানান অ্যাপস তৈরি করে নিয়ে আসেন। এদের মধ্যে বিজয়ী হয় সাস্ট বুকারজ, প্রথম রানারআপ কোড ম্যানিয়াক, দ্বিতীয় রানার আপ বিইউপি আলফা।

একমঞ্চে পুরস্কারপ্রাপ্তরা

এছাড়া আইসিটি অলিম্পিয়াডে বিজয়ী হন রাসিকুল ইসলাম রাসিক। প্রথম রানার্সআপ হোসেন মাহমুদ, দ্বিতীয় রানার্সআপ মশিউর রহমান। এ বছরের ধারাবাহিকতায় আগামীতেও নিয়মিত এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান বিউপির উপাচার্য (ভিসি) মেজর জেনারেল ইমদাদুল বারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিইউপির আইটি ফেস্টে সেবামূলক অ্যাপসের পসরা

আপডেট টাইম : ০৬:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮