ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের ২ থেকে ১০ দিন আগে সেনা মোতায়েন : ইসি সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের ২-৩ দিন বা ৭-১০ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিং করার সময় এ কথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন পূর্বকালীন সময়ে অর্থাৎ নির্বাচনের ১ সপ্তাহ বা ১০ দিন আগে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। সুতরাং তাদের থাকার ব্যবস্থাসহ সব প্রস্তুতি এখন থেকে নিতে হবে। কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইসি সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভোটের ২ থেকে ১০ দিন আগে সেনা মোতায়েন : ইসি সচিব

আপডেট টাইম : ০৪:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮