ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনব্যাপী জাতীয় নবান্ন উৎসব শুরু আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই দিনব্যাপী ‘জাতীয় নবান্ন উৎসব ১৪২৫’ শুরু হচ্ছে আজ। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এই উৎসবের আয়োজন করছে। এবারও এই উৎসব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায়। আজ সকাল ৭টা ১ মিনিটে এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

ঢাক-ঢোল বাদনের ও নৃত্যের মধ্যদিয়ে উৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান। বক্তব্য দেবেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শাহরিয়ার সালাম ও ডা. এ এম শামীম। পরে বের হবে শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে পুনরায় বিকাল তিনটায় বকুলতলায় শুরু হবে গান, আবৃত্তি, নাটক, আলোচনা। চলবে রাত নয়টা পর্যন্ত।

নবান্ন উৎসব পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম জানান, এবারের উৎসবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পরিবেশনা থাকছে। নবান্নের নানা কর্মসূচির সঙ্গে এই আয়োজন দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

তিনি জানান, উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্নের শিশু প্রহর ঘোষণা করা হয়েছে। এই সময়ে ২২টি শিশু সংগঠন তাদের নিজ নিজ পরিবেশনায় অংশ নেবে। একই সঙ্গে শিশুরা উৎসব প্রাঙ্গণে দিনভর চিত্রাঙ্কনে অংশ নেবে। তাদের আঁকা ছবিগুলো নিয়ে উৎসবে প্রদর্শনী চলবে। শিশুদের আঁকা ছবির ভিউকার্ড প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুই দিনব্যাপী জাতীয় নবান্ন উৎসব শুরু আজ

আপডেট টাইম : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮