ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিটার্নিং কর্মকর্তাদের নির্দ্বিধায় পাঁচটি ‘নি’ পালনের নির্দেশ দিলেন মাহবুব তালুকদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দ্বিধায় পাঁচটি ‘নি’ পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। মঙ্গলবার (১৩ নভেম্বর) কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন মাহবুব তালুকদার বলেন, ‘একজন বিচারকের মতো নির্বাচন কমিশনার হিসেবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে আমরা যে, শপথ নিয়েছি, আপনারাও আমাদের সেই শপথের অংশীদার। আপনাদের মাধ্যমে আমাদের শপথ বাস্তবায়ন করতে হয়। এক্ষেত্রে আপনাদের কাজের কোনো ব্যত্যয় ঘটার অবকাশ নেই।’

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাপনাকে পাঁচটি ‘নি’ দিয়ে ব্যাখ্যা করে মাহবুব তালুকদার বলেন, ‘প্রথম ‘নি’ হচ্ছে নিশ্চয়তা। এটা নির্বাচন সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা। এই নিশ্চয়তার অর্থ ভোটার ও রাজনৈতিক দলের আস্থার সৃষ্টি। দ্বিতীয় ‘নি’ হচ্ছে নিরপেক্ষতা। নির্বিঘ্নে ভোট দেওয়া ও কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমিশনের পক্ষে এই নিরপেক্ষতা অপরিহার্য। তৃতীয় ‘নি’ হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা ভোটার, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের নিরাপত্তার প্রতিশ্রুতি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নির্বাচনকালে কমিশনে প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার। চতুর্থ ‘নি’ হচ্ছে নিয়ম-নীতি। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে কঠোর বিধি-বিধান প্রতিপালনের আওতায় আনা প্রয়োজন। এবং পঞ্চম ‘নি’ হচ্ছে নিয়ন্ত্রণ। নির্বাচন অবশ্যই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে।

সূত্রঃ সময় নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রিটার্নিং কর্মকর্তাদের নির্দ্বিধায় পাঁচটি ‘নি’ পালনের নির্দেশ দিলেন মাহবুব তালুকদার

আপডেট টাইম : ০২:৩২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮