ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওর উপাজেলা অষ্টগ্রামে বিনামূল্যে চিকিৎসায় মেডিকেল ক্যাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওর উপাজেলা অষ্টগ্রামে বিনামূল্যে চিকিৎসায় মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা দিয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক টিম। গত সোমবার উপজেলা হাসপাতালের ডাঃ (ইউ এইচ এ) ডাঃ বুলবুল আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আ,ন,ম নৌশাদ খান ফিতা কেটে উদ্বোধন করেন।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, আওয়ামীলের সভাপতি ফজলুল হক হায়দরী, রোটারি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান প্রমূখ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিনামূল্যে চিকিৎসা সেবা।

ডাঃ (ইউ এইচ এ) ডাঃ বুলবুল আহামেদ জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আ,ন,ম নৌশাদ খানের নেতৃত্বে ৭ সদস্য মেডিকেল টিম হাওরে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। মেডিকেল টিমে অন্যদের মধ্য ছিলেন সহযোগী অধ্যাপক (গাইনী) ডাঃ সুফিয়া খাতুন, ডাঃ দেলোয়ার হোসেন নয়ন (শিশু) ডাঃ সাইফুল কবির (সার্জারি) ডাঃ আজিজুল হক (মেডিসিন) ডাঃ কামরুল হাসান (চক্ষ) ডাঃ সারাফ ওয়াসিল (গাইনী)।

নৌশাদ খান বলেন, জনগনের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ কাজ চলছে এবং এ পর্যন্ত কিশোরগঞ্জের ৫ টি উপজেলার চিকিৎসা ও রোগ নির্ণয়ের সুযোগ পান। এ উপজেলায় প্রায় ১৪শত নারী, শিশু ও পুরুষ চিকিৎসা ও রোগ নির্ণয়ের সুযোগ পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাওর উপাজেলা অষ্টগ্রামে বিনামূল্যে চিকিৎসায় মেডিকেল ক্যাম্প

আপডেট টাইম : ০১:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮