ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফের ইলিশ ধরা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫
  • ৫৮৮ বার

মা ইলিশ রক্ষায় ১৫ দিনের জন্য নদীতে ইলিশ মাছসহ সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুক্রবার শেষ হয়েছে। রাত ১২টায় নিষেধজ্ঞার মেয়াদ শেষ হবার পর থেকেই নদীতে জেলেরা নামতে শুরু করে। শনিবার সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদীতে পুরোদমে মাছ ধরতে ব্যস্ত তারা। নদীতে নেমেছেন হাজার হাজার জেলে।

মা ইলিশ রক্ষায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছিল সরকার। এ অবস্থায় চাঁদপুরের প্রায় ৮০কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ থাকে। চাঁদপুরে নিষেধজ্ঞা বাস্তবায়নে প্রশাসনিক কঠোর নজরদারি থাকলেও আশপাশের লক্ষীপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশাল জেলার নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের মহোৎসব চলেছে।

চাঁদপুর মৎস্য অধিদপ্তর জানায়, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারের অপরাধে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ২৫৯ জন জেলেকে সর্বোচ্চ ২ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আদায় করা হয়েছে জরিমানা। সেই সঙ্গে এ সময়ে ১৩ লাখ মিটার কারেন্ট জাল এবং প্রায় ১ টন মা ইলিশ জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফের ইলিশ ধরা শুরু

আপডেট টাইম : ১১:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫