ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও জেলার প্রথম কোনো নারী পুলিশ সুপার এসপি পদে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঠাকুরগাঁও জেলার প্রথম কোনো নারী পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদা লাভ করলে। তিনি হলেন সিদ্দিকা লাকী। তার বাড়ি বালিয়াডাঙ্গী চাড়োল ইউনিয়নের উপজেলার লাহিড়ীতে।

১৯৯৩ সালে লাহিড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেন। রাজশাহী বোর্ডের মেধা তালিকায় ১৫তম স্থান অধিকার করেন। এই সাফল্যে সেসময় অত্যন্ত আলোচিত ঘটনা ছিল।

এরপর ১৯৯৫ সালের এইচএসসি পরীক্ষা দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে। সেবারও মেধা তালিকায় ১৯ তম জায়গা দখল করেন তিনি। লাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করেন। এরপর বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৪ তম ব্যাচের পুলিশ ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন ।

চাকরি জীবনে রাজশাহী জেলায় এএসপি এবং ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আর্মড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত রয়েছেন। ২০১০ সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে হাইতিতে এক বছর নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা বাবা মায়ের ৪র্থ সন্তান। তার বাবা লাহিড়ী হাই স্কুলের শিক্ষক মীর মো. হাফিজ উদ্দিন । মা মোছা. আমিনা খাতুন।

এই সাফল্যে অনুভূতি জানাতে গিয়ে সিদ্দিকা লাকি বলেন , একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আমি কাজ করে চলেছি। আমি খুবই আনন্দিত। দেশের সেবা করার ব্রত নিয়ে পুলিশে যোগ দিয়েছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। ঠাকুরগাঁও জেলার মেয়ে হিসেবে আমি গর্বিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেলার প্রথম কোনো নারী পুলিশ সুপার এসপি পদে

আপডেট টাইম : ১০:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮