ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সংবিধান : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কোন অনুকম্পা বা সমঝোতা নয়- রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সংবিধান। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালী জাতি পেয়েছে স্বাধীন বাংলাদেশ ও গৌরবময় সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭২ সালে জাতিকে এই সংবিধান উপহার দেন।

রাজধানীর ক্যান্টনমেন্টস্থ শেখ হাসিনা কমপ্লেক্সে ‘ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) আয়োজিত ‘পার্লামেন্ট: রোল, ফাংশন এ্যান্ড পার্লামেন্টারি প্র্যাকটিসেস ইন দ্যা কনটেক্সট অব পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে স্পিকার আজ এসব কথা বলেন।

বক্তব্য শেষে প্রশ্ন-উত্তর পর্বে স্পিকার অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ডিএসসিএসসি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, ডেপুটি কমান্ড্যান্ট কমোডর এম. রাশেদ আলী, বিগ্রেডিয়ার জেনারেল এস. এম মাহবুব উল আলমসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  ডিএসসিএসসি’র এবারের কোর্সে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ১৭০ জন সদস্যসহ বিশ্বের ১৯টি দেশের ৪৫ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, রাষ্ট্রের তিনটি বিভাগ- নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ। প্রত্যেকটি বিভাগ সংবিধানের আওতায় নিজ সীমা রেখায় সমন্বয় করে দায়িত্ব পালন করে থাকে। প্রতিটি বিভাগের কার্যক্রমের মধ্য দিয়েই রাষ্ট্র সচল থাকে। এই তিন বিভাগের মধ্যে সমন্বয় এবং সুসম্পর্ক বজায় থাকলে রাষ্ট্র স্বাভাবিক গতিতে চলে।

এসময় স্পিকার সংবিধানের আলোকে সংসদীয় গণতন্ত্র, মৌলিক অধিকার, মানবাধিকার, শোষণ-বৈষম্যহীন সমাজ, আইনের শাসন, সংসদীয় চর্চা ও রীতিনীতির উপর বিশদ ব্যাখ্যা দেন।

তিনি বলেন, দেশের সর্বময় ক্ষমতার মালিক জনগণ, আর সংসদ হচ্ছে সেই ক্ষমতার প্রতীক। সংসদের সকল কর্মকান্ড পরিচালিত হয় সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় রীতিনীতি অনুসরণ করে। সংসদের মূল কাজ আইন প্রণয়ন। সংসদ সদস্যগণ সংবিধানের সাথে কোন সাংঘর্ষিক আইন প্রণয়ন করে না। সরকার ও বিরোধীদলের যৌথ অবদান সংসদকে কার্যকর করতে সহায়তা করে। সেক্ষেত্রে অতীতের যে কোন সময়ের তুলনায় দশম জাতীয় সংসদ ছিল অনন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সংবিধান : স্পিকার

আপডেট টাইম : ১০:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮